ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরের সূচি চূড়ান্ত

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৮:৪৩ অপরাহ্ণ
Link Copied!

3

চলতি বছরের শেষ দিকে দ্বিপাক্ষিক সিরিজে অংশ নিতে দক্ষিণ আফ্রিকা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সফরে দুটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

আজ সোমবার দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড তাদের ২০২৬-২৭ মৌসুমের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্যালেন্ডার প্রকাশের মাধ্যমে বাংলাদেশের এই সফরের বিস্তারিত সূচি নিশ্চিত করেছে।

আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই সফরের শুরুতেই হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। জোহানেসবার্গে আগামী ১৫ নভেম্বর শুরু হবে প্রথম টেস্ট। এরপর ২৩ নভেম্বর থেকে দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে দুই দল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের সমীকরণে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টেস্ট সিরিজ শেষ হতেই শুরু হবে সাদা বলের লড়াই। ১ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের পরবর্তী ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৪ ও ৭ ডিসেম্বর। সফরের সবশেষে থাকছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ, যা ১০ থেকে ১৩ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন হবে।

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ফোলেতসি মোসেকি জানিয়েছেন, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশকে আতিথ্য দিতে তারা মুখিয়ে আছেন। তার মতে, প্রতিটি সিরিজই ২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে দলগুলোকে নিজেদের শক্তিমত্তা প্রমাণের সুযোগ করে দেবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।