ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপি’র ধানের শীষ প্রতীকের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল ভোটের বিপ্লব
ঘটিয়ে বিশাল বিজয় ছিনিয়ে নিয়েছেন। আ’লীগের ঘাটি নামে খ্যাত এ আসনে স্বাধীনতা পরবর্তিতে বিএনপি’র কোনো
প্রার্থী এতো বড় বিজয় অর্জন করতে পারেন নাই। কিন্তু রাজনৈতিক দুরদর্শিতা ও দলীয় সাম্যতা ফিরিয়ে এনে শহিদুল
ইসলাম বাবুল ৫২ হাজার ৯০৯ ভোট ব্যাবধানে জয়লাভ করে এ আসনে ইতিহাস সৃষ্টি করলেন বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।
রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত ধানের শীষ প্রধীকধারী প্রার্থী শহিদুল ইসলাম বাবুল মোট ১ লাখ ২৬ হাজার ৫৩২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতীকের
প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ৭৩ হাজার ৬২৩ ভোট।
এরমধ্যে উপজেলা ভিত্তিক ফলাফলে নির্বাচিত প্রার্থী শহিদুল ইসলাম বাবুল পেয়েছেন ভাঙ্গা উপজেলায় ৬০ হাজার ৭৭৫ ভোট, সদরপুর উপজেলায় ৪৮ হাজার ২০২ ভোট ও চরভদ্রাসন উপজেলায় ১৭ হাজার ৫৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মাওলানা সরোয়ার হোসাইন পেয়েছেন ভাঙ্গা উপজেলায় ৪৪ হাজার ৪৯৪ ভোট, সদরপুর উপজেলায় ২২ হাজার ১৫৪ ভোট ও চরভদ্রাসন উপজেলায় পেয়েছেন ৬ হাজার ৯৭৫ ভোট।
ফলে বিএনপি’র প্রার্থী শহিদুল ইসলাম বাবুল মোট ৫২ হাজার ৯০৯ ভোট ব্যাবধানে নির্বাচিত হয়েছেন বলে স্থানীয় নেতাকর্মীরা উল্লাস প্রকাশ করেছেন। শুক্রবার সকালে চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র প্রবীন নেতা এ.জি.এম বাদল আমিন বলেন, “ফরিদপুর-৪ আসনে বিএনপি’র এ বিশাল বিজয় এক নতুন দিগন্তের দ্বার উন্মোচন হয়েছে।এখন আমরা গণমানুষকে সেবা ও ভালোবাসা দিয়ে এবং এলাকার প্রভূত উন্নয়ন সাধন করে দুঃখী মানুষের মুখে হাসি
ফুটাতে পারলেই অদুর ভবিষ্যতেও এ বিজয় ধরে রাখতে পরবো বলে আমি বিশ্বাস করি ।
