ঢাকারবিবার , ৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সেনাবাহিনীর অভিযানে ৬টি পিস্তল সহ , ৭টি ম্যাগাজিন, উদ্ধার

Doinik Kumar
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

21

ফরিদপুরে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিয়ে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল শনিবার সকালে সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার সংলগ্ন একটি পরিত্যক্ত পুকুর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। সন্ধ্যায় ফরিদপুর আর্মি ক্যাম্পে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মিনহাজুল আবেদিন এ তথ্য নিশ্চিত করেন।

ব্রিফিংয়ে জানানো হয়, ৯ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে ১৫ আরই ব্যাটালিয়ন ফরিদপুরের আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করছে। গোপন সূত্রে জানা যায়,

দুষ্কৃতকারীরা থানা থেকে লুট করা ও অবৈধ অস্ত্র নির্বাচনের দিন ব্যবহারের উদ্দেশ্যে কানাইপুরের একটি পুকুরে লুকিয়ে রেখেছে। খবর পেয়ে ক্যাম্প কমান্ডার মেজর সোহেলের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে ৪টি ৭.৬৫ মিমি পিস্তল, ৭টি ম্যাগাজিন, ২টি শুটার গান, ১৬ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে।

সেনাবাহিনী জানায়, দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষায় এবং একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাসমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় সাধারণ নাগরিক ও সাংবাদিকদের অস্ত্রধারী সন্ত্রাসীদের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।