ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে পদ্মায় পানি প্রবাহ না থাকায় পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল বন্ধ

Doinik Kumar
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

4

পদ্মা নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য ছোট-বড় ডুবোচর। পানি প্রবাহ না থাকায় পণ্যবাহী জাহাজ, কার্গো ও বড় ট্রলার চলাচল বন্ধ হয়ে গেছে। থমকে গেছে শ্রমিক-ব্যবসায়ীদের জীবন-জীবিকা। ফরিদপুর নৌবন্দরে পণ্যবাহী জাহাজ-কার্গো-ট্রলার চলাচল বন্ধ।

ফরিদপুরে পদ্মা নদীতে তীব্র নাব্যতাসংকট দেখা দিয়েছে। ফলে তিন মাস ধরে বন্ধ রয়েছে জেলার একমাত্র নৌবন্দর ঘাটটি। ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ এ নৌবন্দরটি এখন অচলাবস্থা বিরাজ করছে।

জানা গেছে, ফরিদপুরের ঐতিহ্যবাহী সিঅ্যান্ডবি ঘাট শত বছরের পুরোনো। ২০১৫ সালে এটি সরকারিভাবে পূর্ণাঙ্গ নৌবন্দর ঘোষণা হয়। পদ্মার তীরে অবস্থিত এই বন্দর দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহৃত হচ্ছে। বর্তমানে এটি দ্বিতীয় শ্রেণির বন্দরে উন্নীত হয়েছে। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর এবং সিলেট, নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্লাসহ বিভিন্ন জেলার সঙ্গে সরাসরি বাণিজ্যিক সংযোগ স্থাপনে এ বন্দরের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্ষা মৌসুমে প্রতিদিন গড়ে প্রায় ৪ থেকে ৫ কোটি টাকার পণ্য আমদানি-রপ্তানি হয়। কিন্তু প্রতিবছর শুষ্ক মৌসুমে পদ্মায় পানি কমে যাওয়ায় বড় একটি সময় বন্দরের কার্যক্রম ব্যাহত হয়। এ বন্ধের প্রভাব কুলি-শ্রমিক ও ব্যবসায়ীদের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও পড়ে।

বিআইডব্লিউটিএ সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে এ নৌবন্দর থেকে ১ কোটি ৪৫ লাখ টাকা রাজস্ব আদায় হয়। ডুবোচর ও নাব্যসংকটের কারণে চলাচল বাধাগ্রস্ত হওয়ায় রাজস্ব বাড়ছে না। ২০২৫-২৬ অর্থবছরের জন্য নৌবন্দরটি ২ কোটি ৮৫ লাখ টাকায় ইজারা দেওয়া হয়েছে। কিন্তু গত কয়েক মাস ধরে পণ্য নিয়ে আসা জাহাজ ঘাটে ভিড়তে পারছে না। এতে কুলি-শ্রমিক ও ব্যবসায়ীদের জীবন-জীবিকা অনেকটা থমকে গেছে। নদীতে চরম নাব্যসংকটের কারণে শ্রমিক ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কার্যক্রম সচল করতে একমাত্র উপায় দ্রুত ড্রেজিং কার্যক্রম শুরু করা।
স্থানীয় শ্রমিকরা জানান, গত কয়েক মাস ধরে জাহাজ, কার্গো, বড় ট্রলার ঘাটে ভিড়তে না পারায় আমাদের কাজও নেই, আয়-রোজগারও নেই। এতে সংসার চালাতে অন্য কাজের সন্ধানে বের হতে হচ্ছে।

ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, পদ্মায় নাব্যসংকটের কারণে নৌবন্দর চরম ক্ষতির মুখে পড়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আশা করছি দ্রুত সময়ের মধ্যে খননকাজ শুরু হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।