অধিনায়ক ফাহিমা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ নারী-এ দল মেয়েদের এসিসি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। শুক্রবার ব্যাংককের তেরদথাই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৫৪ রানে হারিয়েছে পাকিস্তান নারী-এ দলকে। ফাহিমা খাতুন ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৪০ রান করার পর বল হাতে ছয় রানে দুই উইকেট নেন। তিনিই ম্যাচসেরা। আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত। টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী-এ দল নির্ধারিত ২০ ওভারে ১১০ রান করে আট উইকেটে। ফাহিমার ৪০ ইনিংস সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন শারমিন সুলতানা। দুটি উইকেট নেন হাফসা খালিদ। পাকিস্তানি মেয়েরা ১১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশের...
3
অধিনায়ক ফাহিমা খাতুনের অলরাউন্ড পারফরম্যান্সে বাংলাদেশ নারী-এ দল মেয়েদের এসিসি এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। শুক্রবার ব্যাংককের তেরদথাই ক্রিকেট মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে বাংলাদেশ ৫৪ রানে হারিয়েছে পাকিস্তান নারী-এ দলকে।
ফাহিমা খাতুন ব্যাট হাতে ৩২ বলে অপরাজিত ৪০ রান করার পর বল হাতে ছয় রানে দুই উইকেট নেন। তিনিই ম্যাচসেরা। আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশ দলের প্রতিপক্ষ ভারত।
টসে হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ নারী-এ দল নির্ধারিত ২০ ওভারে ১১০ রান করে আট উইকেটে। ফাহিমার ৪০ ইনিংস সর্বোচ্চ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন শারমিন সুলতানা। দুটি উইকেট নেন হাফসা খালিদ।
পাকিস্তানি মেয়েরা ১১১ রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিং তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে মাত্র ৫৬ রানে উড়ে যান। দুই অঙ্কের রান করেন মাত্র তিনজন। এর মধ্যে সর্বোচ্চ ১৪ রান শাওয়াল জুলফিকারের। সানজিদা আক্তার মেঘলা মাত্র ছয় রান দিয়ে তিন উইকেট নেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।