ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘নেগেটিভ ভিসা’র তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করল শ্রীলঙ্কা

Doinik Kumar
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

3

সব ধরনের ‘নেগেটিভ ভিসা’র তালিকা থেকে পাকিস্তানের নাম প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। কলম্বোতে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নকভি এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।  এই সিদ্ধান্তকে পাকিস্তানি নাগরিকদের ভ্রমণসংক্রান্ত জটিলতা দূর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

বৈঠকে মোহসিন নকভি পাকিস্তানি নাগরিকদের ভিসা–সংক্রান্ত সমস্যার বিষয়টি উত্থাপন করেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে পাকিস্তানকে সব ‘নেগেটিভ’ তালিকা থেকে অবিলম্বে বাদ দেওয়ার নির্দেশ দেন। ফলে এখন শ্রীলঙ্কা আনুষ্ঠানিকভাবে পাকিস্তানকে সব ‘নেগেটিভ ভিসা’র তালিকা থেকে অব্যাহতি দিয়েছে, যা পাকিস্তানি ভ্রমণকারী ও ব্যবসায়ী মহলে স্বস্তি এনে দিয়েছে। এ সময় প্রবাসী পাকিস্তানিদের বিষয়ক ফেডারেল মন্ত্রী চৌধুরী সালিক হুসেইন এবং শ্রীলঙ্কায় পাকিস্তানের হাইকমিশনার মেজর জেনারেল (অব.)  ফাহিমুল আজিজও উপস্থিত ছিলেন।

শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্কের প্রত্যাশা

প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকে পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তিনি আরও ঘোষণা দেন, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী খুব শিগগিরই পাকিস্তান সফর করবেন, যা দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগ অব্যাহত থাকার স্পষ্ট ইঙ্গিত বহন করে।

মোহসিন নকভি পাকিস্তান শ্রীলঙ্কা সম্পর্ক উন্নয়ন ও বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সক্রিয় ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।

তথ্যসূত্র: সামা টিভি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।