ঢাকামঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নতুন মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী মিলন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Doinik Kumar
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৮:৩৭ অপরাহ্ণ
Link Copied!

3

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নতুন মন্ত্রিসভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন এহছানুল হক মিলন ও ববি হাজ্জাজ। এহছানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী এবং ববি হাজ্জাজ শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ এহছানুল হক মিলনের মন্ত্রিসভায় ডাক পাওয়ার খবরটি তার ব্যক্তিগত কর্মকর্তা গোলাম সরোয়ার নিশ্চিত করেছেন। মিলন ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে অত্যন্ত সফলভাবে শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এবার তিনি একই মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। অন্যদিকে, প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েই ববি হাজ্জাজ প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন । অক্সফোর্ড ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষার্থী পেশায় শিক্ষক।

উল্লেখ্য যে, আজ মঙ্গলবার সকালেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়ী বিএনপির সংসদ সদস্যরা দলীয় চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে তারা কেবল সংসদ সদস্য হিসেবেই শপথ নিয়েছেন, ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫’ অনুযায়ী গঠিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এখনো শপথ গ্রহণ করেননি।

নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। রাষ্ট্রপতি উপস্থিত থেকে এই শপথ বাক্য পাঠ করাবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।