মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সে কারণে স্বর্ণের দাম কমানো হয়েছে। যদিও মূল কারণ হলো, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়া। মঙ্গলবার বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৩ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১১ হাজার ৭৫৯ টাকা। এ ছাড়া সনাতনী পদ্ধতির স্বর্ণের দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। এর সঙ্গে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে। এর আগে সর্বশেষ ৯...
3
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সে কারণে স্বর্ণের দাম কমানো হয়েছে। যদিও মূল কারণ হলো, বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়া।
মঙ্গলবার বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ২১ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৩ টাকা; ১৮ ক্যারেট স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ১১ হাজার ৭৫৯ টাকা। এ ছাড়া সনাতনী পদ্ধতির স্বর্ণের দাম পড়ছে ভরিপ্রতি ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা। এর সঙ্গে বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট যুক্ত হবে।
এর আগে সর্বশেষ ৯ ফেব্রুয়ারি দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয় ২ লাখ ৬১ হাজার ৪০ টাকা। মাঝে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের ছুটির মধ্যে স্বর্ণের দাম আর সমন্বয় করেনি বাজুস।
মূলত বিশ্ববাজারের সঙ্গে তাল মিলিয়ে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো-কমানো হয়। গত সোমবার বিশ্ববাজারে স্বর্ণের দাম আবার ৫ হাজার ডলারের নিচে নেমে এসেছে। এদিন বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্সপ্রতি প্রায় ৯০ ডলার কমেছে। একই সঙ্গে কমেছে রুপার দাম।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।