ঢাকাশুক্রবার , ২০ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে স্পেন প্রবাসী নেতার বাড়ী ইফতার মাহফিল অনুষ্ঠিত

support
ফেব্রুয়ারি ২০, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

79

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার প্রবাসী নেতা, স্পেন বিএনপি’র সহ-সভাপতি ইউনুছ আলী প্রামানিকের গ্রামের বাড়ীতে গত বৃহস্পতিবার প্রথম রোজার দিন বিশাল এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত স্পেন প্রবাসী নেতার উদ্যোগে উপজেলা সদর ইউনিয়নের উত্তর আলমনগর মধু শিকদার ডাঙ্গী গ্রামের বাড়ীর উন্মুক্ত ময়দানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি ও অংগসংগঠনের নেতাকর্মীরা সহ স্থানীয় শত শত ধর্মপ্রাণরা এ ইফতার মাহফিলে অংশ নেন।
এ ইফতার মাহফিলের সভাপতিত্ব করেন উক্ত স্পেন প্রবাসী নেতা ইউনুছ আলী প্রামানিক। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা, উপজেলা বিএনপি নেতা এ.জি.এম বাদল আমিন, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য এর ভাই নজরুল ইসলাম খান, আব্দুল কাদের খান, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, বিএনপি ও অংগসংগঠন নেতা আরমান আলী শিকদার, মোজাফ্ফর হোসেন জাফর, দেওয়ান রহমত উল্লাহ আখতারুজ্জামান, রবিউল বিশ্বাস, শুভ সালাউদ্দিন মোল্যা, আলামিন মোল্যা, পি.এম কামরুল হাসান, মোস্তফা মোল্যা, মাঈনদ্দিন ফকির ও রেশাদ বেগ প্রমূখ।
জানা যায়, ইফতার মাহফিলে কোরানখানি, দরূদ, মিলাদ ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ শরিফুল ইসলাম। এ দোয়া মাহফিলে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফেরাত কামনা করে তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকামে দাখিলের জন্য আল্লাহ পাকের দরবারে রোনাজরি করা হয়। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফেরাত কামনা করা হয়।
এছাড়া দোয়া মাহিফিলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘায়ু ও নেক হায়াত কামনা করে তিনি যাতে বাংলাদেশকে সুষ্ঠ ও শান্তিতে চালাতে পারেন এবং বাঙালি জাতীর আশা-আকাঙ্খা পূরন করতে পারেন সে ব্যাপারে মহান আল্লাহর দরবারে সাহায্য ও রহমত কামনা করা হয়। একই সাথে ফরিদপুর-৪ আসনের নব নির্বাচিত জাতীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের দীর্ঘায়ু ও মঙ্গলময় জীবনের কামনা করে তিনি যাতে গণমানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারেন সে ব্যাপারে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া দেশের স্বাধীনতা সার্বোভৌমত্ত্ব রক্ষা ও জাতীর জীবনের সুখঃ সমৃদ্ধি কামনা করে দোয়া মাহফিলটি সম্পন্ন হয়। এ দোয়া মাহফিল শেষে উপস্থিত শত শত ধর্মপ্রাণ রোজাদারের মাঝে উন্নতমানের ইফতার বিতরন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।