মো. মেজবাহ উদ্দিন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় প্রশাসনিক কর্মকর্তাগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দের সাথে ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুলের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভার আয়োজন করেন প্রশাসন।
এ মতবিনিময় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল। চরভদ্রাসন ানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার ও সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান।
সভায় অন্যান্যর মধ্যে মতামত ব্যাক্ত করেন, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান, কৃষি অফিসার ইমরান বিন ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আজিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তার, তথ্য আপা মনিকা বসু, সমবায় অফিসার ইয়াকুব আলী, পল্লি উন্নয়ন কর্মকর্তা আজাদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সেলিম খান, উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, মোঃ আজাদ খান, উপজেলা বিএনপি ও অংগসংসগঠন নেতা ওয়াহিদুজ্জামান মোল্যা, এ.জি.এম বাদল আমিন, মোঃ শাহজাহান শিকদার, শেখ আঃ কুদ্দুস, মঞ্জুরুল হক মৃধা, ওবায়দুল বারী দীপু, মোস্তফা কবির,কামরুল ইসলাম ফিরোজ, মোঃ মোজাফ্ফর হোসেন জাফর, আঃ ওহাব মোল্যা, নুরুজ্জামান মোল্যা, শেখ মোস্তফা, মোস্তফা মোল্যা, শুভ সালাউদ্দিন মোল্যা, আলামিন মোল্যা, আসাদুজ্জামান কাঞ্চন, পি.এম কামরুল ইসলাম, সেন্টু মাষ্টার, আব্দুল গাফ্ফার, সাংবাদিক মোঃ মেজবাহ উদ্দিন ও আব্দুস সবুর কাজল প্রমূখ। সভায় বক্তারা, মাদক, সন্ত্রাস ও দুর্নীতি রোধ সহ উপজেলার প্রভুত উন্নয়নের উপর তাগাদা দেন এবং নবনির্বাচিত এমপি এলাকাবাসীর চাওয়া পূরণ করার পূর্ণ আশ্বাস দেন।
