ঢাকাশনিবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে বেপরোয়া মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে পুলিশের পিকআপ ভ্যান খাদে,আহত ১২

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৮, ২০২৬ ৮:২৭ অপরাহ্ণ
Link Copied!

8

গোপালগঞ্জে বেপরোয়া এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে পুলিশের একটি পিকআপ ভ্যান সড়ক দুর্ঘটনার কবলে পড়ে খাদে পড়েছে। ঘটনায় নারী সদস্যসহ ১২ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মান্দারতলা এলাকায় ঢাকাখুলনা মহাসড়কে দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত গতিতে চলা একটি মোটরসাইকেল পুলিশের পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ সামনে চলে আসে। তাকে বাঁচাতে চালক দ্রুত গাড়ির নিয়ন্ত্রণ ঘোরালে পিকআপটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপে থাকা নারী পুলিশ সদস্যসহ ১২ জন আহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের পিকআপ ভ্যানের চালক আক্তার হোসেন জানান, ‘একজন বেপরোয়া মোটরসাইকেল আরোহী আমাদের গাড়িটি অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলে আসে। তাকে প্রাণে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে আমাদের গাড়িটিও দুর্ঘটনায় পড়ে। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও নারী সদস্যসহ আমরা ১২ জন আহত হয়েছি। মোটরসাইকেল চালকও আহত হয়েছেন।

পুলিশ জানায়, দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।