ঢাকাসোমবার , ২৩ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ১০

Doinik Kumar
ফেব্রুয়ারি ২৩, ২০২৬ ৯:২৮ অপরাহ্ণ
Link Copied!

4

গোপালগঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার কমলাপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নিলু মুন্সি (৫০) তিনি কমলাপুর গ্রামের আনোয়ার মুন্সির ছেলে।

পুলিশ স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আনোয়ার হোসেন মুন্সি গ্রুপ নুর ইসলাম গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। প্রথমে আনোয়ার মুন্সির পক্ষের লোকজন হাসপাতাল গেটে নুর ইসলামকে আক্রমণ করেন। ঘটনার জেরে নুর ইসলামের লোকজন আনোয়ার মুন্সির বাড়িতে গিয়ে হামলা ভাঙচুর চালান। পরে সংঘর্ষে বেধে যায়।

সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। প্রথমে আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে মারাত্মক আহত নিলু মুন্সি (৫০), স্ত্রী রূপা বেগম (৪০), ভাই মিলন মুন্সি (৫২) দুলাল মুন্সিকে (৪০) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নিলু মুন্সিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি সেনা ্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন। এলাকায় এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।