ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টাইন সমর্থকদের বড় সুখবর দিলেন মেসি

Doinik Kumar
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

3

আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি বড় এক দুশ্চিন্তাই উপহার দিয়েছিলেন দিনকয়েক আগে। চোট নিয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন, এরপর তার ফেরা নিয়েও দুশ্চিন্তা ছিল দলে। তবে এবার তিনি বড় এক সুখবর দিয়েছেন। মেসি আবারও অনুশীলনে ফিরেছেন।

ইন্টার মিয়ামির হয়ে দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন মেসি। তার ফেরার সময়টা আরেকটু পরেই ধরা হয়েছিল, তবে তার আগেই তিনি ফিরে এসেছেন। এমএলএস মৌসুম শুরুর ঠিক আগে এই খবর এসেছে। এতে স্বস্তি পেয়েছেন ক্লাব ও জাতীয় দলের সমর্থকেরা।

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে চোট পান মেসি। ইকুয়েডরে বার্সেলোনা এসসির বিপক্ষে খেলতে গিয়ে তার বাম উরুর হামস্ট্রিংয়ে সমস্যা হয়। এরপর কিছুদিন তিনি দলীয় অনুশীলনের বাইরে ছিলেন।

তার অনুপস্থিতিতে দুশ্চিন্তা বাড়ে। সামনে ২০২৬ ফিফা বিশ্বকাপ। তাই সবাই তার দ্রুত সুস্থতা চাইছিল। এরই মধ্যে তিনি ফিরে এসেছেন মাঠে।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি থেকে মেসি স্বাভাবিক অনুশীলন শুরু করেছেন। তাকে বেশ ফিট দেখাচ্ছিল। আগে ধারণা করা হয়েছিল অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু তিনি তার আগেই ফিরলেন।

দলের কোচ হাভিয়ের মাসচেরানোর নেতৃত্বে কোচিং স্টাফ এখনো নিশ্চিত করেনি, ২১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে তিনি খেলবেন কি না। শেষবারের মতো তার ফিটনেস পরীক্ষা করা হবে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।