ঢাকাশনিবার , ৩ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুর-২ আসনে ১০ প্রার্থীর মধ্যে ৬ জনের মনোনয়নপত্র বাতিল

Doinik Kumar
জানুয়ারি ৩, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

55

শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে মনোনয়নপত্র দাখিল করা ১০ জন প্রার্থীর মধ্যে ছয়জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে

শুক্রবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম।

তিনি জানান, শরীয়তপুর-২ আসন থেকে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। শুক্রবার মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে বিএনপি প্রার্থী সফিকুর রহমান কিরণ, জামায়াতে ইসলামীর মাহমুদ হোসেন, জাতীয় পার্টির জসিম উদ্দিন ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মাহমুদুল হাছানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অপরদিকে তথ্যের গড়মিল ও নির্ধারিত নিয়ম অনুসরণ না করায় জনতার দলের পারভেজ মোশারফ, গণঅধিকার পরিষদের আখতারুজ্জামান সম্রাট, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইমরান হোসেন, তিন স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান, আলমগীর হোসেন ও নাসির বন্দুকছিসহ মোট ৬ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তবে তাদের আগামী ১১ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ রয়েছে বলে জানান জেলা রিটার্নিং কর্মকর্তা।

জনতার দলের পারভেজ মোশারফ বলেন, পুরাতন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করায় আমার মনোনয়নপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে। আমি বিষয়টি জানতাম না বলে এমনটা হয়েছে। যেহেতু আমার আপিলের সুযোগ আছে, আশা করি ৫ তারিখের পর সমস্যা সমাধান করে আপিল করলে আমি আবার প্রার্থিতা ফিরে পাবো।

একই কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে গণঅধিকার পরিষদের প্রার্থী আখতারুজ্জামান সম্রাটের। তিনি বলেন, জমা দেওয়া মনোনয়নপত্রে নতুন ব্যাংক অ্যাকাউন্ট উল্লেখ থাকতে হয় বলে জানতে পেরেছি। দ্রুত নতুন অ্যাকাউন্ট খুলে আমি আবার আপিল করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।