আল আমীন খোকন, রাজবাড়ী
“শিক্ষা শিল্পে গড়ব দেশ, হবে মানবিক বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী শিশু-কিশোর অধিকার পরিষদের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় রাজবাড়ী সদর উপজেলার মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় শীতার্তদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী শিশু-কিশোর অধিকার পরিষদের সভাপতি লিটন মাহমুদ, সহ-সভাপতি শিব্বির মোল্লা সোহেল, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক কাশেম হোসেন, সাংগঠনিক সম্পাদক কোরবান হোসেন, কোষাধ্যক্ষ মো. জিহাদুর রহমান, শিশু শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুরাইয়া রহমান এবং কার্যনির্বাহী সদস্য মো. আওয়াল মোল্লা ও রাসেল মৌলিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন মাটিপাড়া কাজী ছমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও সমাজসেবক আবুল ফয়েজ এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ খন্দকার।
আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংগঠনের নেতারা।
