ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেডিকেল কলেজ বন্ধের কথা বলিনি, আমার বক্তব্য বিকৃত করা হয়েছে : জুলফকিার জুয়েল

Doinik Kumar
জানুয়ারি ১৪, ২০২৬ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

101
নিজস্ব প্রতিবেদক
ফরিদপুর মেডিকেল কলেজে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত এক অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্যকে বিকৃত ও খণ্ডিতভাবে প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল।  গতকাল মঙ্গলবার ফরিদপুর প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, তার বক্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভিন্ন খাতে ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।
সংবাদ সম্মেলনে সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল জানান, গত ১১ জানুয়ারি ২০২৬ তারিখে ফরিদপুর মেডিকেল কলেজে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও রুহের মাগফিরাত কামনায় ড্যাব-এর উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে তিনি যে বক্তব্য দিয়েছিলেন, তার পূর্ণাঙ্গ অংশ প্রচার না করে কেবল নির্দিষ্ট কিছু খণ্ডিত অংশ প্রকাশ করা হয়েছে।
জুলফিকার হোসেন জুয়েল স্পষ্ট করে বলেন, “আমি ফরিদপুর মেডিকেল কলেজ বন্ধ করে দেওয়ার কথা কখনোই বলিনি। আমার বক্তব্যকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি আরও বলেন, মেডিকেল কলেজে সুস্থ ও গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করাই তার মূল লক্ষ্য। ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি উন্মুক্ত করার জন্য তিনি কলেজ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকতে এবং প্রকৃত সত্য তুলে ধরতে তিনি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।
এসময় সংবাদ সম্মেলনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখার সভাপতি বিশিষ্ট চিকিৎসক ডা. মুস্তাফিজুর রহমান শামীম এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বক্তব্য রাখেন। এছাড়াও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ সংগঠনের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ফরিদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।