ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে যৌথ বাহিনীর ৬ ঘণ্টার সাঁড়াশি অভিযান, মাদকসহ নারীসহ গ্রেপ্তার ৩

Doinik Kumar
জানুয়ারি ২৮, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

36

মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট ও আন্দনমোড় এলাকায় ৬ ঘণ্টার এক সাঁড়াশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিবরণ রাজৈর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আবু সালেহ মো. তানজিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি দল মঙ্গলবার ভোরে রাজৈর উপজেলার শাখারপাড় আন্দনমোড় এলাকায় মাদক কারবারি এনদাল শেখের বাড়িতে হানা দেয়। সেখানে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে টেকেরহাটের ঘোষালকান্দি এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালানো হয়। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

জব্দকৃত মালামাল অভিযান শেষে যৌথ বাহিনী জানায়, মাদক কারবারিদের কাছ থেকে মোট ৫ হাজার ৭০৭ পিস ইয়াবা, ১ কেজি ৬৮০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৬৫০ টাকা এবং ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের পরিচয় গ্রেপ্তারকৃতরা হলেন শাখারপাড় (আন্দনমোড়) গ্রামের জলিল শেখের ছেলে এনদাল শেখ (৫০), ঘোষালকান্দি গ্রামের মৃত মোতাবেক মোল্লার মেয়ে জীবনী বেগম (৩৮) এবং একই গ্রামের সায়েদ আলীর ছেলে সাগির শেখ (৪২)।

নেতৃত্ব ও পরবর্তী পদক্ষেপ অভিযানে নেতৃত্ব দেন মেজর আবু সালেহ মো. তানজিল। তাঁর সাথে ছিলেন লেফটেন্যান্ট রিদওয়ান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মফিজুল, ওয়ারেন্ট অফিসার শফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও পুলিশের অন্যান্য সদস্যরা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদক নির্মূলে যৌথ বাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।