ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২

Doinik Kumar
জানুয়ারি ২৭, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

32

মাদারীপুরের ডাসার উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাসের ধাক্কায় রনি (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি ডাসার উপজেলার কর্ণপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে। আহতরা হলেন একই উপজেলার বালিগ্রাম এলাকার মফিজুল ফকির (৩০) এবং মাদারীপুর সদর উপজেলার ভাঙ্গা ব্রিজ এলাকার মাহফুজ খান (২৫)।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রনি, মফিজুল ও মাহফুজ পেশায় রাজমিস্ত্রি। তারা সারাদিনের কাজ শেষে একটি মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে পেছন থেকে আসা দ্রুতগামী ‘সার্বিক পরিবহনে’র একটি বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই মহাসড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ইনচার্জ মো. মামুন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, রাজমিস্ত্রীর কাজ শেষ করে তারা মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। কর্ণপাড়া নামক স্থানে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। ঘাতক বাসটিকে শনাক্তের চেষ্টা চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।