ঢাকাশনিবার , ৩১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে কিশোর গ্যাংয়ের ২ পক্ষের সংঘর্ষ: ককটেল বিস্ফোরণ-ভাঙচুর

Doinik Kumar
জানুয়ারি ৩১, ২০২৬ ৭:৩৯ অপরাহ্ণ
Link Copied!

20

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মাদারীপুরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে টানা দেড় ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত ৩০টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং বেশ কয়েকটি দোকানপাটে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত মাদারীপুর পৌরসভার বটতলা ও জেলা পরিষদ এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, দুই মাস আগে মাদারীপুর পৌর ঈদগাহ মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে সবুজবাগ ও সদর উপজেলা এলাকার দুই কিশোর গ্যাংয়ের মধ্যে সংঘর্ষ হয়।

সেই ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে সবুজবাগ এলাকার ফাহিম জমাদ্দারকে জিলান, আরমান, মুবিন ও সাফিনসহ প্রতিপক্ষের কিশোররা মারধর করেন। এরপর রাত ৮টার দিকে আহত ফাহিমের পক্ষের কিশোর গ্যাং সদস্য অনিক ও সাঈমের সঙ্গে জিলান গ্রুপের সদস্যদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

একপর্যায়ে দেশীয় অস্ত্র ও হাতবোমা নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে প্রায় ৩০টি হাতবোমার বিস্ফোরণ ঘটে এবং পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।সংঘর্ষ চলাকালে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব-৮ এর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিশোর গ্যাংয়ের দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও র‍্যাব পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।