ঢাকামঙ্গলবার , ২৭ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গা থেকে গরুবাহী পিকআপ ডাকাতির ঘটনায় তিন ডাকাত গ্রেপ্তার

Doinik Kumar
জানুয়ারি ২৭, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

32

ফরিদপুরের ভাঙ্গা থানা পুলিশ গরুবাহী পিকআপ ডাকাতি মামলায় তিনজন ডাকাতকে গ্রেপ্তার করেছে। রবিবার (২৫ জানুয়ারি) রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কদমতলী এলাকা থেকে প্রযুক্তির সাহায্যে দুইজনকে আটক করা হয়। তারা হলেন চাঁদপুর সদর উপজেলার ষোলঘর গ্রামের মোঃ ফারুক হোসেন (৩৮) ও বরিশালের বাবুগঞ্জ থানার ভাঙ্গার মোড় জাহাপুর গ্রামের মোঃ শাহিন মাতুব্বর (২৭)।

জিজ্ঞাসাবাদে তারা ওই ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে।

এরপর সোমবার (২৬ জানুয়ারি) রাতে ঢাকা মহানগরীর জুরাইন এলাকা থেকে ডাকাতি করা গরুর ক্রেতা মোঃ মোবারক হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে দুটি মাহিন্দ্র ও পিকআপ গাড়ি উদ্ধার করা হয়েছে।

অভিযানে একটি কালো ষাঁড় গরু, ডিপ ফ্রিজে রাখা প্রায় ২৫ কেজি জবাই করা গরুর মাংস এবং নগদ দেড় লাখ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, ডাকাতি করা গরুদের মধ্যে দুটি ইতিমধ্যেই জবাই করে বিক্রি করা হয়েছে।

ভাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান দীপু জানান, ২০ জানুয়ারি রাত সাড়ে ১০টার দিকে পাবনা থেকে মাদারীপুরের টেকেরহাটগামী একটি পিকআপে গরু নিয়ে যাওয়ার সময় ভাঙ্গা পৌরসভার প্রাণিসম্পদ কার্যালয়ের সামনের রাস্তা অতিক্রম করার সময় ডাকাতরা গাড়ি ও গরু লুট করে। এরপর ২৫ জানুয়ারি ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ তাদের অপরাধ স্বীকারের ভিত্তিতে আইনি ব্যবস্থা গ্রহণ করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।