ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ শাহাদাত হোসেন (৫৫) নামক এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামের বাসিন্দা। জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায়...
58
ভাঙ্গায় ১৭ কেজি গাঁজাসহ শাহাদাত হোসেন (৫৫) নামক এক মাদক কারবারিকে আটক করেছে ফরিদপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দোলকুন্ডি গ্রামের বাসিন্দা।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের মালিগ্রাম বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।
এ সময় তার কাছ থেকে ১৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে মাদকসহ ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা হয়েছে।
ভাঙ্গা থানার ওসি মো. আব্দুল আলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।