ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৩০

Doinik Kumar
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:৪৬ অপরাহ্ণ
Link Copied!

118
শনিবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক রাশেদ শেখ (২৮) ও ট্রাকের হেলপার নবীন শেখ (২২)। তারা দুজনই ফরিদপুর জেলার ধলার মোড় এলাকার বাসিন্দা।
দুর্ঘটনার পর ট্রাকের এক শ্রমিক বলেন, আজ ভোরে আমরা ট্রাকে ইট লোড করে বসে থাকি। ট্রাকের চালক আসেন নাই এবং ফোনেও পাই নাই। পরে আমরা হেলপার দিয়ে ট্রাক চালিয়ে ইট আনলোড করতে ভাঙ্গায় এসে দুর্ঘটনার কবলে পড়ি।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান চালিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে। এ সময় মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এ বিষয় ভাঙ্গা হাইওয়ে পুলিশের এসআই মামুন জানান, ভাঙ্গা পৌর সদর নওপাড়া এলাকায় ফরিদপুরগামী একটি বাস ও ভাঙ্গাগামী ইটভর্তি একটা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ভাঙ্গা হাসপাতালে ২৪ জন আহত রোগী চিকিৎসা নিয়েছেন। তার মধ্যে ৮ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।