ভাঙ্গায় নির্মাণাধীন ভবনের পিলারের গর্তে আটকেপড়া শজারু উদ্ধার
ভাঙ্গায় নির্মাণাধীন ভবনের পিলারের গর্তে রাতের আধারে একটি শজারু পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সজারুটিকে উদ্ধার করেন। সোমবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময় উপজেলার ছিলেধরচর সদরদী ৬ নম্বর ওয়ার্ডের হাচান চাকলাদারের বাড়িতে নির্মাণাধীন ভবনের গর্তে পড়ে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টার দিকে সজারুটি উদ্ধার করা হয়। বাড়ির মালিক হাচান চাকলাদার জানান, বাড়িতে নির্মাণাধীন ভবনের পিলারের গর্তে রাতে সজারুটি পড়ে যায়। সকালে শ্রমিকরা দেখতে পেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিষয়টি বন বিভাগেও জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, আটকে পড়া সজারুটি স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করে না...
31
ভাঙ্গায় নির্মাণাধীন ভবনের পিলারের গর্তে রাতের আধারে একটি শজারু পড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সজারুটিকে উদ্ধার করেন। সোমবার ( ২৬ জানুয়ারি ) রাতের কোনো এক সময় উপজেলার ছিলেধরচর সদরদী ৬ নম্বর ওয়ার্ডের হাচান চাকলাদারের বাড়িতে নির্মাণাধীন ভবনের গর্তে পড়ে।
মঙ্গলবার ( ২৭ জানুয়ারি ) সকাল ১০টার দিকে সজারুটি উদ্ধার করা হয়।
বাড়ির মালিক হাচান চাকলাদার জানান , বাড়িতে নির্মাণাধীন ভবনের পিলারের গর্তে রাতে সজারুটি পড়ে যায়। সকালে শ্রমিকরা দেখতে পেলে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। বিষয়টি বন বিভাগেও জানানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান , আটকে পড়া সজারুটি স্থানীয় লোকজন উদ্ধারের চেষ্টা করে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সাজারুটি উদ্ধার করে ফায়ার স্টেশনে আনা হয়। সাজারুটি বন বিভাগে হস্তান্তর করা হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।