ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় প্রাইভেটকার পুকুরে

Doinik Kumar
জানুয়ারি ২৮, ২০২৬ ৬:৪১ অপরাহ্ণ
Link Copied!

37

ফরিদপুরের ভাঙ্গায় চলন্ত ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার পুকুরে পড়ে চালকসহ পাঁচজন আহত হয়েছেন। এদের মধ্যে দুজনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে উপজেলার নওপাড়া রেলবস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশীকাঁথা ট্রেনটি দুপুর আড়াইটার দিকে ওই এলাকা দিয়ে যাচ্ছিল। একই সময় গ্রামীণ সড়কের অরক্ষিত রেলক্রসিংয়ের ওপর উঠে যায় প্রাইভেটকারটি। এসময় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারটি ছিটকে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়।

এ ঘটনায় প্রাইভেটকারটির একপাশের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও আরোহীরা বেঁচে যান। তবে আহত হন চালকসহ পাঁচ যাত্রী।

ভাঙ্গা রেলস্টেশনের স্টেশন মাস্টার কর্মকর্তা স্বপন সরকার জানান, খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা হতাহতদের উদ্ধার করে দুজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, আহতদের উদ্ধার করা হয়েছে। তবে কেউ গুরুতর আঘাত পাননি। প্রাইভেটকারটি উদ্ধার কার্যক্রম চলমান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।