ঢাকারবিবার , ১৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে ভেজাল আচার-চিপস তৈরির কারখানায় অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

Doinik Kumar
জানুয়ারি ১৮, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

99

ফরিদপুরের বোয়ালমারীতে ভেজাল শিশুখাদ্য ও নকল আচার-চিপস তৈরির একটি কারখানায় ও গোডাউনে যৌথ অভিযানে বিপুল পরিমাণ ভেজাল খাদ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ১৫ লাখ টাকা মূল্যের ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করে ধ্বংস করা হয় এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

রোববার (১৮ জানুয়ারি) দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত বোয়ালমারী পৌরসভার আঁধারকোঠা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।

আদালত সূত্রে জানা যায়, পৌর সদরের আঁধারকোঠা গ্রামের হাসিবুর বিশ্বাসের দুই ছেলে বাহারুল বিশ্বাস ও রুহুল বিশ্বাস যৌথভাবে একটি স্টোর ও কারখানার আড়ালে দীর্ঘদিন ধরে ভেজাল শিশু খাদ্য, নকল আচার ও চিপস উৎপাদন ও বাজারজাত করে আসছিল। অভিযানে পৌরসভার ট্রাকে ৪ ট্রাক ভর্তি ভেজাল খাদ্যসামগ্রী জব্দ করা হয়।

জব্দ মালামালের মধ্যে ছিল, চটকদার মোড়কে মোড়ানো নকল জুস, আচার, চকলেট, চিপস, ভাজা, বিস্কুট, পচা নারকেল দিয়ে তৈরি নাড়ু ও শিশুদের জন্য অত্যন্ত ক্ষতিকর নানা ধরনের ভেজাল খাদ্যপণ্য।
অভিযান শেষে জব্দ সব খাদ্যসামগ্রী রোলার দিয়ে ধ্বংস করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ  বলেন, ‘দীর্ঘদিন ধরে শিশু খাদ্যসহ বিভিন্ন ভেজাল খাদ্য তৈরি ও বিক্রির অভিযোগের ভিত্তিতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এসব খাদ্য জব্দ করে ধ্বংস করা হয়েছে এবং অভিযুক্ত প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।