ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ: পরীক্ষা বন্ধ রাখায় ক্ষোভ

Doinik Kumar
জানুয়ারি ৪, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ
Link Copied!

160

বেলায়েত হোসেন, বোয়ালমারী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আলহাজ্ব মজিবর রহমান আমিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুল ইসলামের বিরুদ্ধে স্বেচ্ছারিতা, পরীক্ষা না নেওয়াসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে স্থানীয় অভিভাবকবৃন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিবরণ: লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গুণবহা ইউনিয়নের ১০৬ নং আলহাজ্ব মজিবর রহমান আমীন রেনীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের পর থেকেই প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। দীর্ঘ ৬ বছর একই কর্মস্থলে থাকার সুবাদে তিনি নিজস্ব বলয় তৈরি করে অভিভাবকদের মধ্যে বিভাজন সৃষ্টি করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

সবশেষ গত ৩ ডিসেম্বর (বুধবার) বার্ষিক পরীক্ষার নির্ধারিত রুটিন থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক প্রভাব খাটিয়ে সময়মতো পরীক্ষা শুরু করেননি। অভিযোগ রয়েছে, তিনি অন্য এক প্রভাবশালী শিক্ষক নেতা রাকিবুল ইসলাম মিলনসহ ৪-৫ জন বহিরাগত শিক্ষক নিয়ে মোটরসাইকেল যোগে বিদ্যালয় ত্যাগ করেন এবং পরীক্ষা বন্ধ রাখেন। এসময় অভিভাবকরা প্রতিবাদ করলে তাদের সাথে বাগবিতণ্ডায় লিপ্ত হয়ে শ্রেণিকক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। পরবর্তীতে উপজেলা শিক্ষা কর্মকর্তার হস্তক্ষেপে সকাল ১০টার পরীক্ষা দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হয়।

ভোক্তভুগীদের বক্তব্য: এলাকাবাসী রজব আলী অভিযোগ করে বলেন, “প্রধান শিক্ষক বিদ্যালয়ে বসে শিক্ষার চেয়ে দলাদলি ও রাজনীতি নিয়ে বেশি ব্যস্ত থাকেন।” অভিভাবক সুমন শেখ জানান, বিদ্যালয়ের পাঁচজন শিক্ষকের মধ্যে দুইজন অন্যত্র চলে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য রুলিয়া পারভিন বলেন, “প্রধান শিক্ষক সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন। কোনো প্রশ্ন করলে বলেন মেইল চেক করছি।”

প্রধান শিক্ষকের বক্তব্য: অভিযোগের বিষয়ে প্রধান শিক্ষক মো. জাহিদুল ইসলাম বলেন, “অভিভাবকদের নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরে আমার ওপর দায় চাপানো হচ্ছে। মেধাক্রম নিয়ে ব্যক্তিগত অসন্তোষ থেকেই এই অভিযোগ তোলা হয়েছে।”

প্রশাসনের প্রতিক্রিয়া: বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিবুল হাসান বলেন, “লিখিত অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাকির হোসেন জানান, বিদ্যালয়ে সরেজমিনে তদন্ত টিম পাঠানো হয়েছিল। রিপোর্ট জমা হওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।