ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতী ইউনিয়নের বিএনপির অঙ্গ সংগঠন এর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ফুলসূতী প্রি ক্যাডেট স্কুলে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিএনপি নেতা ডাঃ আবুল কাউছার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু। তিনি তাঁর বক্তব্যে বলেন বিএনপি ক্ষমতায় আসলে যুবকরা বেকার থাকবে না, আসন্ন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলী মিয়া, সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরিফ, উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সুমন মুন্সি, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৈয়াবুর রহমান মাসুদ, ফুলসূতী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ফুলসূতী ইউনিয়ন যুবদলের সভাপতি মোমরেজ, সাধারণ সম্পাদক কালা মাতুব্বর, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব খালিদ মাতুব্বর, যুব নেতা হাসান মাতুব্বর.
শেষে নেতৃবৃন্দ উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।
