পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রোববার (৪ জানুয়ারি) এ ফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের বিদ্যমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং বাণিজ্য, অর্থনীতি ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়েও মতবিনিময় করেন। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে চলমান গতিশীল পরিস্থিতির মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা...
134
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ফোনালাপে কথা বলেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। এ সময় তারা বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা করেন এবং বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
রোববার (৪ জানুয়ারি) এ ফোনালাপের তথ্য জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ফোনালাপে দুই নেতা পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের বিদ্যমান অবস্থা নিয়ে আলোচনা করেন এবং বাণিজ্য, অর্থনীতি ও কূটনৈতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এছাড়া তারা এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়েও মতবিনিময় করেন। আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে চলমান গতিশীল পরিস্থিতির মধ্যে পারস্পরিক ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে তারা একমত হন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।