ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে পিস্তল সহ যুবক গ্রেপ্তার

Doinik Kumar
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

104

নড়াইলের লোহাগড়ায় অভিযানে বিদেশি পিস্তল সহ শিকদার লিমন (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার মধ্যরাত থেকে রোববার ১৯ জানুয়ারি সকাল পর্যন্ত উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে অভিযুক্তকে অস্ত্র, গুলি ও মাদকসহ গ্রেপ্তার করে নড়াইল সেনা ক্যাম্প ও লোহাগড়া থানা পুলিশ।

অভিযুক্ত শিকদার লিমন উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার আনোয়ার হোসেনের ছেলে। তিনি দীর্ঘ ১১ বছর যাবৎ মালয়েশিয়ায় ছিলেন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন লোহাগড়া থানার ওসি তদন্ত অজিত কুমার রায়।

পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার ইতনা পশ্চিমপাড়া এলাকার শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামের আপন দুই সহোদর সন্ত্রাসী কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে তাদের বসতবাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুদ করে রেখেছেন এমন গোয়েন্দা তথ্য পায় নড়াইল সেনা ক্যাম্প। এরপর ক্যাম্প অধিনায়কের নেতৃত্বে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ অভিযুক্তদের বাড়িতে শনিবার গভীর রাতে অভিযান চালায়।

এ সময় যৌথবাহিনীর অভিযানের খবর পেয়ে শিকদার রিয়াজ পালিয়ে যায়। পরে অভিযুক্তদের বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭.৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

ঘরের কার্নিশ থেকে বিদেশি মদ এবং বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। লিমন দীর্ঘ দিন প্রবাস জীবনে থেকেছেন, তার পাসপোর্টে ভিসার মেয়াদ থাকায় তার ব্যবহৃত ৩টি পাসপোর্ট জব্দ করে যৌথবাহিনী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।