ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জীবনের নিরাপত্তা চেয়ে রাজবাড়ীতে শিক্ষকের সংবাদ সম্মেলন

Doinik Kumar
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

126

আল-আমীন খোকন, রাজবাড়ী 

নিজের ও পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা চেয়ে রাজবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মাহমুদুল হাসান নামে এক শিক্ষক। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত হয়ে তিনি পাংশার কতিপয় দুর্বৃত্তের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ আনেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক মাহমুদুল হাসান জানান, তিনি পাংশা উপজেলার মৈশালা গ্রামের ৮ নম্বর ওয়ার্ডের ওয়াজেদ আলীর ছেলে। দীর্ঘদিন ধরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁকে ও তাঁর পরিবারকে নানাভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে। বর্তমান পরিস্থিতিতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ বিষয়ে তিনি ইতোমধ্যে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

ভুক্তভোগী এই শিক্ষক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।