ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরাইল, সতর্ক করল তুরস্ক

Doinik Kumar
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

60

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের চিরশত্রু  ইরানকে আক্রমণ করার জন্য ইসরাইল বর্তমানে একটি ‘সুযোগ খুঁজছে’।

শুক্রবার (২৩ জানুয়ারি) তুর্কি সংবাদমাধ্যম এনটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ইসরাইলের এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে আরও ভয়াবহ অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে।

ফিদান তার তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, তিনি ব্যক্তিগতভাবে ইরানের শীর্ষ নেতৃত্বকে ইসরাইলি হামলার আশঙ্কার বিষয়ে সতর্ক করেছেন। তিনি বলেন, আমি আশা করি তারা ভিন্ন কোনো পথ বেছে নেবে, কিন্তু বাস্তবতা হলো ইসরাইল বিশেষভাবে ইরানের ওপর আঘাত হানার অপেক্ষায় রয়েছে।

ফিদান আরও যোগ করেন যে একজন প্রকৃত বন্ধু হিসেবেই তিনি তেহরানকে এই ‘তিক্ত সত্য’ জানিয়েছেন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর এই উদ্বেগ এমন এক সময়ে এলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যেও উত্তেজনা তুঙ্গে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জানিয়েছেন, তিনি ইরানের দিকে একটি বিশাল নৌবহর বা ‘আর্মাডা’ পাঠাচ্ছেন। ওয়াশিংটন থেকে এই হুমকির পর ইরানের পক্ষ থেকে অত্যন্ত কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।