ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আলফাডাঙ্গায় বহিষ্কারাদেশ প্রত্যাহার চান বিএনপির তিন নেতা

Doinik Kumar
জানুয়ারি ২৮, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

32

ফরিদপুরের আলফাডাঙ্গায় সদ্য বহিস্কৃত বিএনপির তিন নেতা তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবী জানিয়েছেন।

মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের বিএনপির একাংশের দলীয় কার্যালয়ে এক সংবাদ সন্মেলন করে তাদের বহিষ্কারের প্রতিবাদ জানান।

বিএনপির তিন নেতা হলেন, নব গঠিত কমিটির আলফাডাঙ্গা পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা।

সংবাদ সন্মেলনে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বহিস্কৃত পৌর বিএনপির সহসভাপতি খুশবুর রহমান খোকন বলেন, আলফাডাঙ্গায় আওয়ামী লীগের পদধারী নেতাদের দিয়ে বিএনপির কমিটি গঠনের প্রতিবাদ করার কারনে আমাদের কোন প্রকার শোকজ ছাড়াই জেলার আহবায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কার করা হয়েছে।

এ বহিস্কারের প্রতিবাদ জানাই। আমরা অনতিবিলম্বে, বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের বহিস্কার প্রত্যাহার চাই। এসময় পৌর বিএনপির সাবেক সহসভাপতি খুশবুর রহমান খোকন, রেজাউল করিম রেজা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সুজা ও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৫ জানুয়ারি এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই তিন নেতাকে বহিস্কার করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা বিরোধী অভিযোগ প্রমানিত হওয়ায় আপনাদের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সব পদ থেকে বহিষ্কার করা হলো। উক্ত সিদ্ধান্ত ২৫ জানুয়ারি থেকে কার্যকর হবে। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হলো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।