ঢাকাবৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত মহিলার মৃত্যু

Doinik Kumar
ডিসেম্বর ১৮, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

42

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের শিবচর ঢাকা-ভাংগা মহাসড়কে কুতুবপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক মহিলা মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার কুতুবপুর ইউনিয়ন হাইওয়ে এক্সপ্রেস এলাকায় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলা হাইওয়ে থানা পুলিশ জানান, ভারসাম্যহীন অজ্ঞাতনামা মহিলা (বয়স আনুমানিক ২৫বেশী) গুরুতর আহত হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে, আহত ব্যক্তিকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে থানা পুলিশ জানান, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে উক্ত মহিলা ভারসাম্যহীন অবস্থায়, রাস্তা পারাপার সময় সড়ক দুর্ঘটনায় আহত হন, পরবর্তীতে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উক্ত মহিলার নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।

শিবচর হাইওয়ে থানা (ওসি) মো. জহিরুল ইসলাম বলেন, আমরা এখনো পর্যন্ত অজ্ঞাতনামা লাশটির কোন পরিচয় শনাক্ত করতে পারিনি। ময়নাতদন্তের জন্য লাশটিকে মাদারীপুর পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে যদি কোন ওয়ারিশ আসে তবে তাদের কাছে হস্তান্তর করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।