ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের ৭ জন গ্রেপ্তার

Doinik Kumar
ডিসেম্বর ২১, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

34

ফরিদপুর সদরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের ফরিদপুরে আদালতের জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার (২০ ডিসেম্বর) শহরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

সম্প্রতি শহরে বেশ কয়েকটি মোটরসাইকেল চুরির ঘটনায় মামলা হলে এ অভিযানে নামে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন শহরের আলীপুর গোরস্থান এলাকার মামুন মোল্লার ছেলে তামিম মোল্লা (২৪), আলীপুর কানাই মাতুব্বরের মোড়ের সরোয়ার হোসেনের ছেলে আনিক ইসলাম (২৫), একই এলাকার ইউনুছ শেখের ছেলে রাতুল শেখ (২৪), চরমাধবদিয়া ইউনিয়নের হামেদ মুন্সী ডাঙ্গীর আনোয়ার শেখের ছেলে লিয়ন শেখ (২৬), শহরের শোভারামপুর এলাকার সাইদ গাছীর ছেলে সিদ্দিক সরদার (৪২), সদরের ইব্রাহিমদী গ্রামের আব্দুল মান্নানের ছেলে এনামুল (২৮) ও নড়াইল জেলার নড়াগাতী থানার চান্দেরচর গ্রামের মুক্তার শেখের ছেলে সাব্বির হোসেন।

থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার দুপুরে শহরের রঘুনন্দনপুর এলাকা থেকে জুনায়েদ হাবিব নামের এক শিক্ষকের মোটরসাইকেল চুরি হয়। এই ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়লে প্রাথমিকভাবে চোরের পরিচয় জানা যায়।

পরে পুলিশ তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে প্রথমে তামিম ও অনিককে গ্রেপ্তার করে। এ সময় তারা মোটরসাইকেল ‍চুরির কথা স্বীকার করে। পরে ওদের দেওয়া তথ্য অনুযায়ী বাকিদের গ্রেপ্তার করা হয় এবং তাদের কাছ থেকে মোটরসাইকেল উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি থানার এসআই নূর হোসেন বলেন, ‘গ্রেপ্তার হওয়া সাতজন পেশাদার চোর।

ওরা নিয়মিতভাবে মোটরসাইকেল ও অটোরিকশা চুরি করে। তাদের কাছে বিশেষ চাবি আছে, যেটা যেকোনো মোটরসাইকেলের লক খোলা যায়। এর আগেও তারা পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছে। জামিনে বের হয়ে আবারও চুরি শুরু করে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানার একাধিক মামলা রয়েছে।

তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।