খালেদা জিয়ার মৃত্যুতে ফরিদপুরে জেলা যুবদলের শোক ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। মঙ্গলবার দিনভর কোরআন খতম, কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের মাধ্যমে তারা এ শোক পালন করেন। মঙ্গলবার বাদ আসর দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীদের হাতে কালো ব্যাজ পরিয়ে দেওয়া হয়। ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন আলামিন, যুগ্ম সাধারণ...
99
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে ফরিদপুরে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল। মঙ্গলবার দিনভর কোরআন খতম, কালো ব্যাজ ধারণ ও দোয়া মাহফিলের মাধ্যমে তারা এ শোক পালন করেন।
মঙ্গলবার বাদ আসর দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে নেতাকর্মীদের হাতে কালো ব্যাজ পরিয়ে দেওয়া হয়।
ফরিদপুর জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ বেলায়েত হোসেন আলামিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খান, মৎস্য বিষয়ক সম্পাদক গালিব হান্নান, সহ-সম্পাদক তানজিদ বাবুসহ জেলা ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা।
দোয়া মাহফিলে বক্তারা সাবেক এই প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও সংগ্রামের কথা স্মরণ করেন। মোনাজাতে মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।