ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালথায় ৮ দফা দাবিতে নার্সদের বিক্ষোভ সমাবেশ

Doinik Kumar
নভেম্বর ২৭, ২০২৫ ৫:০৭ অপরাহ্ণ
Link Copied!

36

নিজস্ব প্রতিবেদক, সালথা

ডিজিএনএম নিয়ে টালবাহানা নার্স সমাজ মানবে নাএই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে অন্তর্ভুক্তকরণের প্রতিবাদে এবং দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সরা। 

বৃহস্পতিবার সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ করেন তারা।

সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মমতাজ বেগমের নেতৃত্বে সকল স্টাফ নার্স বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে কর্মরত নার্সরা জনবান্ধব নার্সিং মিডওয়াইফারি সেবা শিক্ষা ব্যবস্থাপনা গড়ে তুলতে নার্সমিডওয়াইফদের দাবিসমূহ জানান। স্বতন্ত্র নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরের সঙ্গে একীভূত করার অপচেষ্টা বন্ধ করতে হবে এবং জাতীয় নার্সিং কমিশন গঠন করতে হবে। অবিলম্বে নার্সিং মিডওয়াইফারি অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত নিয়োগবিধি, অর্গানোগ্রাম, স্ট্যান্ডার্ড সেটআপ এবং ক্যারিয়ার পাথ অনুমোদন বাস্তবায়ন করতে হবে। নার্সদের পরবর্তী উচ্চতর পদগুলোতে (৯ম হতে ৪র্থ গ্রেড) ভূতাপেক্ষভাবে পদ প্রমোশনের মাধ্যমে পদোন্নতিসহ সুপারনিউমেরারি পদোন্নতি দিতে হবে। অবিলম্বে নার্সিং সুপারভাইজার এবং নার্সিং ইন্সট্রাক্টর পদগুলো ৯ম গ্রেডে উন্নীত করতে হবে। ডিপ্লোমা নার্সমিডওয়াইফদের সনদকে স্নাতক (পাস) সমমান দিতে হবে এবং সকল গ্রাজুয়েট নার্সমিডওয়াইফদের জন্য প্রফেশনাল বিসিএস চালু করতে হবে। বেসরকারি স্বাস্থ্যসেবা এবং নার্সিং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে নার্স নিয়োগের ক্ষেত্রে একটি সুনির্দিষ্ট নিয়োগবিধি মানসম্মত বেতন কাঠামো তৈরি করতে হবে এবং অপ্রশিক্ষিত নিবন্ধনবিহীন ভুয়া নার্সমিডওয়াইফদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। নার্সমিডওয়াইফদের ঝুঁকিভাতা প্রদানসহ নার্সদের ওপর জোরপূর্বক স্বৈরাচারী সরকারের চাপিয়ে দেওয়া নার্সিং ইউনিফর্ম পরিবর্তন করতে হবে। শয্যা, রোগী চিকিৎসক অনুপাতে নার্স মিডওয়াইফদের পদ সৃষ্টি নিয়োগ দিতে হবে।

সমাবেশে তারা আরও জানান, জনবান্ধব স্বাস্থ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠায় রোগীবান্ধব নার্সিং অবকাঠামো সৃষ্টিতে অন্তরায় নার্স মিডওয়াইফদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়ন না হওয়া। যার ফলে নার্সদের পেশাগত উন্নয়ন, সামাজিক মর্যাদা বৃদ্ধি এবং প্রাপ্য অধিকার বঞ্চিত হচ্ছে যুগের পর যুগ। তারপরও নার্সগণ নিবিড়ভাবে রোগীর সেবা অব্যাহত রেখেছেন। অমর্যাদা অপ্রাপ্যতা সত্ত্বেও রোগীর সেবাই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।