ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরসহ ৪ জেলায় বিজিবি মোতায়েন

Doinik Kumar
নভেম্বর ১৬, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ
Link Copied!

28

ফরিদপুর,ঢাকা, গোপালগঞ্জ মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মাঠ পর্যায়ের দায়িত্ব গ্রহণ করেছে বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে তিনি জানান, চারটি জেলায় নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে অতিরিক্ত টহল পরিচালনা, গুরুত্বপূর্ণ স্থাপনা স্পর্শকাতর এলাকায় নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সন্দেহজনক কার্যকলাপ নাশকতা রোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণ, মহাসড়কে অগ্নিসংযোগ এবং যাত্রীবাহী বাসে আগুন ধরানোর মতো ঘটনা সাধারণ মানুষের উদ্বেগ বাড়িয়েছে। এমন পরিস্থিতিতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যৌথভাবে কাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।