ঢাকাবৃহস্পতিবার , ১৩ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

তালাক দেওয়ায় স্ত্রীর বাড়িতে আগুন‘ সাবেক স্বামী

Doinik Kumar
নভেম্বর ১৩, ২০২৫ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

34

নিজস্ব প্রতিবেদক, সদরপুর

সদরপুর উপজেলায় তালাক দেওয়ায় স্ত্রীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক স্বামীর বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ বিষয়ে ভুক্তভোগী পরিবার সদরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। গতকাল বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ শৌলডুবী গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে শৌলডুবী গ্রামের ওয়াদুদ খানের একমাত্র কন্যা মারজানা আক্তার অনুর (২৫) সঙ্গে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার চৌগাছা গ্রামের আজম খানের ছেলে শাওন খানের (৩৫) বিয়ে হয়।

পরে অনু জানতে পারেন যে তার স্বামী শাওন মাদকাসক্ত ও পরকীয়ায় জড়িত। এদিকে, প্রায়ই শাওন ও তার পরিবার অনুকে শারীরিক ও মানসিক নির্যাতন করত। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বছরের ২০ সেপ্টেম্বর সালিশের মাধ্যমে তাদের তালাক হয়। তালাকের পর থেকে অনু তার বাবার বাড়িতে বসবাস করছেন।

অনুর বাবা ওয়াদুদ খানের অভিযোগ, গতকাল বুধবার রাতে শাওনসহ কয়েকজন অজ্ঞাত ব্যক্তি পরিকল্পিতভাবে তার বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে ঘরের নগদ টাকা, আসবাবপত্র ও মালপত্র পুড়ে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়রা জানান, এ ঘটনার সময় তারা ওই বাড়ির পাশের মাঠে ওয়াজ মাহফিলে অংশ নিচ্ছিলেন। ওয়াদুদের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে তারা সবাই দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ বিষয়ে বিস্তারিত জানতে অভিযুক্ত শাওন খানের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। সদরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) রমেন্দ্র নাথ চৌধুরী বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

সদরপুর থানার ওসি সুকদেব রায় বলেন, ‘আগুন দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।