ঢাকারবিবার , ১৬ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঢাকা-বরিশাল মহাসড়কের যানচলাচল স্বাভাবিক

Doinik Kumar
নভেম্বর ১৬, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

27

 নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

ঢাকা-বরিশাল মহাসড়কে ২ ঘণ্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। রোববার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ও পুলিশের চেষ্টায় যান চলাচল স্বাভাবিক করে।

এর আগে, ভোর থেকে মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের ভাঙ্গা ব্রিজ ও কালকিনি উপজেলার ভূরঘাটা বাসস্ট্যান্ডের মধ্যবর্তী প্রায় ৮টি স্থানে গাছ ফেলে, ককটেল ফাটিয়ে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এ সময় মহাসড়কে উভয় দিকে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ও সোমবার (১৬ ও ১৭ নভেম্বর) শাটডাউনের ঘোষণা দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রোববার ভোর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়ারপাড় ও গোপালপুরসহ প্রায় ৮টি স্থানে গাছ ফেলে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা প্রায় ২০টির মতো ককটেল বিস্ফোরণ ঘটায় ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

এ ঘটনায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সড়ক থেকে গাছগুলো অপসারণ করে পুলিশ, মাদারীপুর জেলা সদর ও কালকিনি উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের সঙ্গে গাছ সরানোর কাজে অংশ নেয় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা। প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, ঢাকা-বরিশাল মহাসড়কে এখন যানচলাচল স্বাভাবিক রয়েছে। ওই সড়কে পুলিশ মোতায়ন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।