ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি শেখ ফয়েজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন

Doinik Kumar
নভেম্বর ২৭, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

32

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরে বিক্ষুব্ধ ছাত্রজনতা ও সমবায় ব্যাংকের গ্রাহকদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জুলাই অভ্যুত্থানে হত্যাচেষ্টা মামলার আসামি এবং সমবায় ব্যাংকের গ্রাহকদের অর্থ আত্মসাৎকারী বিতর্কিত ব্যক্তি শেখ ফয়েজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, সাংবাদিক এস. এ. মনিরুজ্জামান, সমবায় ব্যাংকের সাবেক সভাপতি মোহাম্মদ লুৎফর রহমান, জুলাই যোদ্ধা আবরার নাদিম ইতু, আরিফ শেখ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য–সচিব সোহেল রানা প্রমুখ।

সভায় বক্তারা শেখ ফয়েজ আহমেদের বিগত দিনের কর্মকাণ্ড তুলে ধরে সমালোচনা করেন। বক্তারা বলেন, জুলাই ছাত্রজনতার আন্দোলনে শেখ ফয়েজ আহমেদের ভূমিকা ছিল বিতর্কিত। তিনি ছাত্রজনতার বিপক্ষে অবস্থান নিয়ে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট করেছেন। অথচ এমন একজন ব্যক্তিকে কীভাবে সাহসী জুলাই সনদ প্রদান করা হলো?

বক্তারা বলেন, জুলাই ছাত্রজনতার আন্দোলনে যে সকল সাংবাদিক ছাত্রজনতার পক্ষে কথা বলেছেন, তাদের বাদ দিয়ে ফয়েজ আহমেদের মতো বিতর্কিত একজন ব্যক্তিকে জুলাই পদক প্রদান করায় তারা তীব্র নিন্দা জানান।

বক্তারা আরও বলেন, তিনি গতকাল গ্রেপ্তার হয়েছেন—আমরা চাই তিনি যেন শাস্তি ভোগ করেন এবং তাকে যেন দ্রুত জামিন দেওয়া না হয়। বক্তারা জানান, সমবায় ব্যাংকেও বিভিন্ন সময়ে অর্থ কেলেঙ্কারির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তারা শেখ ফয়েজ আহমেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এসময় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ ফরিদপুরের কর্মরত সাংবাদিকবৃন্দ এবং সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।