গোপালগঞ্জে গভীর রাতে গাছ ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা
নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত...
26
নিজস্ব প্রতিবেদক,গোপালগঞ্জ
গোপালগঞ্জের কাশিয়ানীতে গভীর রাতে গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে।
এতে মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে এবং হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে উপজেলার গোপালপুর বাজার সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কিছু অজ্ঞাত লোকজন গাছ কেটে ফেলে মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা হামিম পরিবহনের একটি যাত্রীবাহী বাস ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ও আর্মি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাস্তা থেকে কাটা গাছ অপসারণ করে যান চলাচলের স্বাভাবিক করে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।