নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক বিল্লাল খান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরো ২ আরোহী। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল খান ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খানের ছেলে।আহতরা হলেন মোটরসাইকেল আরোহী হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)। এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এরিয়ার মডেল মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনজনই বাসের নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই একজন...
38
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা
ভাঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক বিল্লাল খান (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলের আরো ২ আরোহী। বুধবার (৬ আগস্ট) দুপুর ১টার দিকে ভাঙ্গা হাইওয়ে এক্সপ্রেসের ইন্টারচেঞ্জ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল খান ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামের দেলোয়ার খানের ছেলে।আহতরা হলেন মোটরসাইকেল আরোহী হাফিজুর রহমান (৩২) ও মাহবুব মিয়া (২৫)।
এ ব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক মামুন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা স্টার ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ইন্টারচেঞ্জ এরিয়ার মডেল মসজিদের সামনে পৌঁছালে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিনজনই বাসের নিচে চাপা পড়েন। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত ও অপর দুই আরোহী আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। বাসের চালক পালিয়ে গেছেন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।