নিজস্ব প্রতিবেদক , নড়াইল নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ আগস্ট) মধ্যরাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর, উচ্চতা আনুমানিক ৫ ফুট, গোলগাল চেহারার। বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. অহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে আমাদের খবর দেন। ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’ তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিনের মধ্যে...
50
নিজস্ব প্রতিবেদক , নড়াইল
নড়াইলের কালিয়ার নবগঙ্গা নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার (১৭ আগস্ট) মধ্যরাতে উপজেলার বাকা হাড়িডাঙ্গা খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ওই নারীর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর, উচ্চতা আনুমানিক ৫ ফুট, গোলগাল চেহারার।
বড়দিয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. অহিদুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয়রা নবগঙ্গা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে আমাদের খবর দেন।
ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’
তিনি আরো বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ২ থেকে ৩ দিনের মধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে মরদেহটি পানিতে ছিল। এটি হত্যা নাকি কোনো দুর্ঘটনায় মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে।
তবে তার গলায় একটি কালো দাগ রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওই নারীর পরিচয় শনাক্তে যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কাজ করছে।’
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।