নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ি রাজবাড়ীর গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ৭৬টি পরিবারের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন ও ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টার সময় উপজেলা হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারকে মানবিক সহায়তা হিসেবে এই ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।্ উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রতিটি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা...
50
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ি
রাজবাড়ীর গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ৭৬টি পরিবারের মাঝে ১২০ বান্ডিল ঢেউটিন ও ৩ লাখ ৬০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১১টার সময় উপজেলা হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৪টি ইউনিয়নের বিভিন্ন সময়ে অগ্নিকাণ্ড, কালবৈশাখী ঝড়, নদী ভাঙনসহ প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ অসহায় পরিবারকে মানবিক সহায়তা হিসেবে এই ঢেউটিন ও চেক বিতরণ করা হয়।্
উপজেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে প্রতিটি পরিবারকে ১ বান্ডিল ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবু বক্কর, অফিস সহায়ক মো. রাশেদুল ইসলাম সহ বিভিন্ন পেশার ও শ্রেণির মানুষ।
উপজেলা প্রশাসন এ ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনরায় জোরদার করেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।