খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন করেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়। রেঞ্জ ডিআইজি মহোদয় দিনাজপুর কোতয়ালী থানায় উপস্থিত হলে শুভেচ্ছা জ্ঞাপন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল রেঞ্জ ডিআইজি মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করে। রেঞ্জ ডিআইজি মহোদয় কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন কালে থানায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং থানা থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে কি না সে বিষয়ে জানতে চায়? এবং থানায় কর্মরত অফিসার-ফোর্সদের কে থানায় সেবা গ্রহীতার সমস্যার সহানুভূতির সাথে বিবেচনা করে যথাযথ আইনি সহায়তা প্রদানের...
29
খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুর কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন করেন জনাব আমিনুল ইসলাম, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মহোদয়।
রেঞ্জ ডিআইজি মহোদয় দিনাজপুর কোতয়ালী থানায় উপস্থিত হলে শুভেচ্ছা জ্ঞাপন করেন দিনাজপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।
এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল রেঞ্জ ডিআইজি মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করে।
রেঞ্জ ডিআইজি মহোদয় কোতয়ালী থানা আকস্মিক পরিদর্শন কালে থানায় আগত দর্শনার্থীদের সাথে কথা বলেন এবং থানা থেকে প্রত্যাশিত সেবা পাচ্ছে কি না সে বিষয়ে জানতে চায়? এবং থানায় কর্মরত অফিসার-ফোর্সদের কে থানায় সেবা গ্রহীতার সমস্যার সহানুভূতির সাথে বিবেচনা করে যথাযথ আইনি সহায়তা প্রদানের জন্য নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি মহোদয় থানা কর্মরত অফিসার ও ফোর্সদের কে থানা এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।