ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফার্মেসিতে ভ্রাম্যমাণ অভিযান, ভয়ে দোকানপাট বন্ধ

Doinik Kumar
জুলাই ১, ২০২৫ ৯:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

25
নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা
আলফাডাঙ্গা পৌর সদর বাজারে  মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অবৈধভাবে বিক্রি অভিযোগে কুন্ডু ফার্মেসিকে  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে পাঁচ প্রকার মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়।
গতকাল সোমবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান  নেতৃত্বে আলফাডাঙ্গা সদর বাজারে কুন্ডু ফার্মেসীতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন (২০০৯) এ ৫১ ধারায়  কুন্ডু ফার্মেসী মালিক তপন কুমার কুন্ডুকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একেএম রায়হানুর রহমান  জানান, ফার্মেসীগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও অবৈধভাবে বিক্রির প্রমাণ পাওয়া যায়। তিনি আরও বলেন, “জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।