ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুর সিভিল সার্জন অফিসে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ অনিয়মের বিরুদ্ধের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি 

Doinik Kumar
জুলাই ১, ২০২৫ ৯:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

29
 নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ে ২০২৫ সালে স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ অনিয়মের বিরুদ্ধের প্রতিবাদ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ভুক্তভোগী চাকুরী প্রার্থীরা।
গতকাল সোমবার সকাল ১১টার সময় ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ভুক্তভোগী চাকুরী প্রার্থীদের ব্যানারে ‘স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ অনিয়মের বিরুদ্ধে একটি প্রতিবাদ এবং অবস্থান কর্মসূচি’ ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী পদে উত্তীর্ণ ভুক্তভোগী চাকুরী প্রার্থী রাজিব হোসেন রাজিব , শফিকুল ইসলাম, শিল্পী খাতুন, সোহেল রানা, নুরে জান্নাত সারাসহ প্রমুখ ভুক্তভোগী চাকুরী প্রত্যাশীরা।
এ সময় তারা সাংবাদিকদের বলেন, “ফরিদপুরের স্বাস্থ্য সহকারী পদে নিয়োগে অনেক দুর্নীতি এবং অনিয়ম হয়েছে।
এই দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তদন্ত করে সুষ্ঠুভাবে যোগ্য প্রার্থীদের পরবর্তীতে নিয়োগ দেওয়ার দাবি জানাচ্ছি। চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হওয়া সত্ত্বেও চাকরিতে যোগদান প্রদানে বাধা প্রদান করায় আমরা মর্মাহত এবং এর প্রতিবাদে আমরা সিভিল সার্জন অফিসের সামনে আজ অবস্থান কর্মসূচি পালন করছি।
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগপত্র প্রদানের মাধ্যমে স্বাস্থ্য সহকারী পদে চাকুরী দেয়ার জন্য ফরিদপুর সিভিল সার্জনের নিকট আমরা দাবি জানাচ্ছি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।