ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচনের বিরুদ্ধে দেশের পাশাপাশি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে :  নায়াব ইউসুফ 

Doinik Kumar
জুলাই ১, ২০২৫ ৯:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

27
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম-সম্পাদক ও ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ‘নির্বাচনের বিরুদ্ধে দেশীয় ষড়যন্ত্রের পাশাপাশি আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র চলছে। আমরা এ ষড়যন্ত্র মোকাবিলা করে আন্দোলন করে হলেও এ দেশে নির্বাচিত সরকার আনবো। ‘তারেক রহমানের নির্দেশে দেশ অনেকদূর এগিয়ে যাবে। এ সরকার নির্বাচিত নয়। তাই দেশের সমস্যা সমাধানে একটা নির্বাচিত সরকার প্রয়োজন।
গতকাল সোমবার বিকেল ৫টার দিকে ফরিদপুর সদরের ইউসুফ মাতুববরের ডাঙ্গী এলাকার চরটেপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সার সুপারিশ কার্ড বিতরণ ও কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফরিদপুর মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা তানভীর হোসেন মৃধার সভাপতিত্বে এসময় বক্তব্য দেন- নর্থচ্যানেল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মো. মোস্তাকুজ্জামান, ফরিদপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক রেজওয়ান বিশ্বাস তরুণ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়া শিথিল, জেলা কৃষকদলের যুগ্ম-আহ্বায়ক মো. লিটন মন্ডল, সদর থানা কৃষকদলের সভাপতি মো. খায়রুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।