ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর ফুলবাড়ী উপজেলায় কয়লা ব্যবসায়ীর বিরুদ্ধে দুদকের মামলা

Doinik Kumar
জুলাই ১৩, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

25

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার কয়লা ব্যবসায়ী মো. আবুল হোসেন (৬৩) এর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপন করায় দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা দায়ের করেছে।

শুক্রবার দিনাজপুর জেলা সমন্বিত দুদক কার্যালয়ের উপ-পরিচালক মো. আতাউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শুক্রবার দুপুরে দুদক দিনাজপুর জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। মামলায় ব্যবসায়ী আবুল হোসেনের বিরুদ্ধে ৩ কোটি ২৭ লাখ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদের তথ্য গোপন করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। ব্যবসায়ী মো. আবুল হোসেন জেলার ফুলবাড়ী উপজেলার পৌর এলাকার পশ্চিম গৌরীপাড়ার মহল্লার মো. আব্দুল মান্নানের পুত্র।

দুদকের দায়েরকৃত মামলার অভিযোগে জানান যায়, ব্যবসায়ী মো. আবুল হোসেনের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় প্রাথমিকভাবে দুদকের অনুসন্ধানে এমন তথ্য প্রমাণ পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা তার বিরুদ্ধে সম্পদ বিবরণীর নোটিশ জারি করেন। তার প্রেক্ষিতে গত ২০২২ সালের ৫ জুন দুর্নীতি দমন কমিশন দিনাজপুর জেলা কার্যালয়ে সম্পদ বিবরণীর তথ্য ব্যবসায়ী আবুল হোসেন দাখিল করেন। তার দাখিলকৃত তথ্য বিবরণীতে তিনি সম্পদের পরিমাণ, স্থাবর সম্পদ ১ কোটি ৫১ লাখ ৮১ হাজার ৪০০ টাকা এবং অস্থাবর সম্পদ ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার টাকা উল্লেখ করেন। কিন্তু অনুসন্ধানে তার ৬ কোটি ৫৬ লাখ ৯৪ হাজার ৯৫৯ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়।

তার দাখিলকৃত তথ্য বিবরণীতে ৩ কোটি ২৭ লক্ষ ৭ হাজার ৫৫৯ টাকার সম্পদ গোপন করে, দুর্নীতি দমন আইন ২০০৪ এর ২৬ (২) ও ২৭ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন বলে দুদকের দায়েরকৃত মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলার বিষয়টি দুদক দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো. নুর আলম নিশ্চিত করে বলেছেন, মামলাটির দুদকের উপ-সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তিনি মামলাটি পূর্ণাঙ্গ তদন্ত করে সংশ্লিষ্ট আদালতে আসামীর বিরুদ্ধে চার্জশিট প্রদান করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।