ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

Doinik Kumar
জুলাই ১৭, ২০২৫ ৯:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

21

খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর 

দিনাজপুর কারাগারে বন্দী থাকা অবস্থায় শামছুল হক মন্ডল (৪৬) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকালে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কারা সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামছুল হক। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে পৌনে ৬টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত শামছুল হক মন্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার বদনা পূর্বপাড়া এলাকার মৃত মোজাম মন্ডলের ছেলে। তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার ২০১২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও ২০১৪ সালের আরেকটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। একটি মামলায় তার পাঁচ বছর এবং অন্যটিতে দুই বছরের সাজা হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে। তিনি ২০২৪ সালের ১৮ জুন থেকে দিনাজপুর কারাগারে বন্দী ছিলেন। দিনাজপুর কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।